রংপুর রাইডার্সের ডেরায় যুক্ত হলেন বেনি হাওয়েল

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের বিগত আসরগুলো মাঠ মাতানো ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে এবারো নিজেদের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সরাসরি চুক্তির ভিত্তিতে এই ক্রিকেটারকে ঘরে তুলেছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

এর আগেও এই রংপুরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বেনি হাওয়েলের। বিদেশি ক্রিকেটারে ভরপুর এই ফ্র‍্যাঞ্চাইজিটি আরো দলভুক্ত করেছে সিকান্দার রাজা, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, পাথুম নিশাঙ্কা এবং শোয়েব মালিকের মত টি-টোয়েন্টির বড় তারকাদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩১ স্ট্রাইকরেটে ২২১৬ রান করা হাওয়েল বল হাতে সমান পারদর্শী। ৭.১৮ ইকোনমিতে ১৬২ ম্যাচে ১৬৩ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।  ফিল্ডিংয়ে জুড়ি নেই তার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৬টি ক্যাচ তালুবন্দী করেছেন তিনি।

রংপুর রাইডার্সের স্কোয়াডঃ নুরুল হাসান সোহান, বেনি হাওয়েল, সিকান্দার রাজা, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, পাথুম নিশাঙ্কা এবং শোয়েব মালিক, জ্যাফরি ভ্যান্ডার্সে, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারী, আজমতউল্লাহ ওমরজাই, এরন জোন্স, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, আলাউদ্দিন বাবু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »