টেস্টে ম্যাককালামের সর্বোচ্চ ছক্কার রেকর্ডে সামিল স্টোকস

ক্রীড়া প্রতিবেদক »

টেস্ট আক্রমণাত্মক ক্রিকেটের  নতুন এক অধ্যায় চালু করে টি-টোয়েন্টির মারকাটারি যুগে টেস্ট ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এই পথে পথ প্রদর্শক হিসেবে পেয়েছেন পুরো ক্যারিয়ারে আক্রমণাত্মক ক্রিকেট খেলা, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানো নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র‍্যান্ডন ম্যাককালামকে। এবার টেস্টে সেই ম্যাককালামের সর্বোচ্চ ১০৭ ছক্কা হাকানোর বিশ্বরেকর্ডে ভাগ বসালেন স্টোকস।

আজ রবিবার পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের ২য় টেস্টের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১টি ছক্কা হাকানোর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে একক খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড স্পর্শ করেন স্টোকস। সেই সময় তাকে দাঁড়িয়ে হাততলির মাধ্যমে অভিবাদন জানান ম্যাককালাম।

টেস্টে ১০৭টি ছক্কা হাকাতে ম্যাককালামের লেগেছিল ১৭৬ ইনিংস।  সেদিক থেকে খানিকটা এগিয়ে স্টোকস। সমসংখ্যক ছক্কা হাকাতে স্টোকস খেলেছেন ১৬০টি ইনিংস। শিষ্যের এই কীর্তিতে বেশ আপ্লুত ম্যাককালাম কারণ তার হাত ধরেই ইংলিশ ক্রিকেট এখন ‘বাজবল’ নামের ভয়ডরহীন ক্রিকেটে এগিয়ে চলেছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছক্কার শতক ছোয়া তৃতীয় ব্যাক্তি হলেন অস্ট্রেলিয়ার সাবেক উদ্ভোধনী ব্যাটার এডাম গিলক্রিস্ট।  তিনি সবচেয়ে কম ১৩৭ ইনিংসে  ১০০ টি ছক্কা হাকানোর রেকর্ড করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »