ক্রীড়া প্রতিবেদক »
তামিম ইকবালের ইনজুরির কারণেই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পান লিটন কুমার দাস। অধিনায়কের দায়িত্ব লিটনকে দিয়ে যে ভুল করেনি বিসিবি তা এখন প্রমাণিত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টিতেই জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।লিটনের অধিনায়কত্বের প্রশংসা করেছেন সবাই।লিটনও বেশ খুশী অধিনায়কত্ব পাওয়ায়।
অধিনায়ক হিসেবে প্রথম বারেই ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে পেরে বেশ উদ্ভাসিত তিনি। এই ড্যাসিং ওপেনার জানালেন নিজের অনুভূতির কথা, ‘ আমি অনেক খুশী।দলের সবাই আমাকে অথবা সাহায্য করেছে। সবসময়ই সবাই এটা করে থাকে। সেদিক দিয়ে আমি কখনো চাপ অনুভব করিনি’।লিটন আরো বলেন,’ প্রথমবার সিরিজ জিতেছি,এর চেয়ে বড়কিছু আর হয়না। হয়ত আজকের ম্যাচটা জিতলে আরো ভালো হতো। তবে সবমিলিয়ে খারাপ না। বিসিবি যদি আমাকে সুযোগ দেয়, আমি একইভাবে করব। নেতৃত্বের সুযোগ দেওয়ায় আমি খুশী ‘।
সিরিজ শুরুর আগ থেকেই আত্মবিশ্বাস ছিল লিটনের৷ মাঠেও দেখা গেছে তার প্রতিফলন। বেশ চলমনে ছিলেন মাঠেও লিটন। তার অধিনায়কত্বে খুশী স্বয়ং বিসিবি সভাপতি থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট৷ ব্যাট হাতেও প্রথম ম্যাচে বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে লিটন।
