জন্মভূমি জিম্বাবুয়ের জার্সিতে এবার মাঠ মাতাবেন ব্যালেন্স

ক্রীড়া প্রতিবেদক »

দুই বছরের চুক্তিতে জিম্বাবুয়ের জাতীয় দলের হয়ে খেলার জন্য রাজী হয়েছেন গ্যারি ব্যালেন্স৷ এর আগে ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের হয়ে খেলার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল ব্যালেন্স। প্রয়োজনীয় কাগজপত্র জমাও দিয়েছিল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা ব্যালেন্স। এবার তার কাউন্টি দল ইয়র্কশায়ারের চুক্তি থেকেও সরে এসেছেন গ্যারি। দ্রুতই দেখা যাবে জিম্বাবুয়ের জার্সিতে।

গ্যারির জন্ম ও ক্রিকেটের হাতেখড়ি জিম্বাবুয়ের হারারেতে। সেইসাথে জিম্বাবুয়ের অনুর্ধ ১৯ দলের হয়েও বেশকিছু ম্যাচ খেলেছেন। আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপেও জিম্বাবুয়ের হয়ে খেলেছেন গ্যারি। ২০০৬ সালে ক্রিকেটের ওপর বৃত্তি পেয়ে ইংল্যান্ড চলে যান তিনি। আইসিসির নিয়মঅনুযায়ী, পূর্ণ সদস্য দেশের হয়ে সর্বশেষ খেলার পর তিন বছরের মধ্যে যদি কোনো ক্রিকেটার আর না খেলে থাকেন তাহলে সে দল বদলাতে পারবেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৭ সালে।

ব্যালেন্সের সাথে চুক্তি করার পর এখন জেডসির ডিরেক্টর অফ ক্রিকেট হ্যামিন্টন মাসাকাদজা বলেছেন, ‘ গ্যারির মতো একজন অত্যন্ত প্রতিভাবান এবং অভিজ্ঞ ক্রিকেটারকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। যেখানে তার সবকিছু শুরু হয়েছিল সেখানেই আবার তিনি ফিরে এসেছেন ‘।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »