ক্রীড়া প্রতিবেদক »
রেকর্ড যেন সবসময় হাতছানি দিয়ে ডাকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আজও গড়লেন এক অনন্য রেকর্ড। ম্যাচের ৪২ তম ওভারে সেঞ্চুরি হাঁকানো কোহলিকে সাজঘরে ফেরান সাকিব। এটি ছিল সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের ২৯৩ তম উইকেট। স্পর্শ করলেন শেন ওয়ার্নকে এরপর ওয়াশিংটন সুন্দর কে আউট করে ছাড়িয়ে গেলেন শেন ওয়ার্নকেও।
ভারতের বিপক্ষে আজ শেষ ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক। তবে বল হাতে সুবিধা করতে পারেননি কেউই। দলের অন্যান্য বোলারদের মতো সাকিবও ছিলেন এইদিন বেশ খরুচে। ১০ ওভারে ৬৮ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট। টাইগার এই অলরাউন্ডার এখন উইকেট শিকারের দিক থেকে ওয়ানডেতে ১৪ তম বোলার৷
ওয়ানডে ক্যারিয়ারে ২২১ ইনিংসে বোলিং করে সাকিবের শিকার এখন ২৯৪ উইকেট। ১৯১ ইনিংসে ওয়ার্নের শিকার ছিল ২৯৩ উইকেট। ৩৪১ ইনিংসে ৫৩৪ টি উইকেট শিকার করে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন লংকান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
