ক্রীড়া প্রতিবেদক »
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত৷ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটনের দল। এবার লক্ষ্য হোয়াইটওয়াশের। অপরদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় ভারত।
ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ফিল্ডিং কোচ ম্যাকডারমট বলেন, ‘ দেখুন আমাদের নিয়মিত ও ধারাবাহিক জয়ের অভ্যাস এখনো গড়ে ওঠেনি। এজন্য ভালো মানের খেলোয়াড়দের এখনো বিশ্রামে পাঠানোর মতো বিলাসিতা আমরা এখনই করতে পারিনা। আমার মতে, আপনি যদি ফিট এবং নির্বাচনের জন্য উপযুক্ত থাকেন তাহলে সেরা দল নিয়েই মাঠে নামতে হবে এবং যতটা সম্ভব ম্যাচ জয় নিশ্চিত করতে হবে ‘।
মিরাজের অসাধারণ পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হাসান মাহমুদ কে একাদশের বাইরে রেখে নাসুম কে খেলায় টিম ম্যানেজমেন্ট।
