হোয়াইটওয়াশ এড়াতে দুপুরে মাঠে নামবে ভারত

ক্রীড়া প্রতিবেদক »

সাত বছর পর বাংলাদেশ সফরে এসে শুরুটা একদমই ভালো হয়নি সফরকারী ভারতের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু’টিতে জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা। অপরদিকে ভারতের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।

 

দুপুর বারটায় চট্টগ্রামে মুখোমুখি হবে দুদল। শেষ ম্যাচ জিততে মরিয়া সফরকারীরা। এ ম্যাচে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। ইনজুরির কারনে পাড়ি জমিয়েছেন রোহিতসহ তিন ক্রিকেটার। শেষ ম্যাচের জন্য ভারত থেকে উড়িয়ে আনা হয়েছে কুলদীপ যাদবকে। ইনজুরিতে তছনছ ভারত শিবির৷ স্বাগতিকদের বিপক্ষে খেলা হচ্ছে না নিয়মিত পেসার মোহাম্মদ শামি। এছাড়াও দুই পেসার দীপক চাহার ও কুলদীপ সেনও ইনজুরির কারনে দেশে।

এদিকে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতে ওয়াইটওয়াশ করতে চায় টাইগাররা। একাদশে খুব বেশি পরিবর্তনের ইঙ্গিত মেলেনি টাইগারদের। চলতি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচেও বিশেষ নজর থাকবে এই অলরাউন্ডারের দিকে।

এসকেডি / নিউজ ক্রিকেট ২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »