ভারতীয় জাতীয় দলের হারের প্রতিশোধ নিল ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক »

ভারতের দুটি ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। ভারত জাতীয় দল বাংলাদেশের জাতীয় দলের কাছে টানা দুটি ম্যাচ হেরেছে। এদিকে সফররত ‘এ’ দল এই হারের বদলা নিতে বেশি দেরী করেনি। তারা বাংলাদেশ ‘এ’ দলকে ৪ দিলের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচে ইনিংস ও ১২৩ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে।

আজ (শুক্রবার) ম্যাচটির শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ২ উইকেটে ৪৯ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৮৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’। দলের পক্ষে সাদমান ইসলাম একা লড়াই করে গেলেও সঙ্গীর অভাবে দিনটি নিজের করে নিতে পারেননি।  সাদমান ৯৩ রানে অপরাজিত থাকলেও দলের বাকিদের আর কেউ অর্ধশতকের দেখা পাননি।

এর আগে ১ম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের করা ২৫২ রানের জবাবে ভারত ‘এ’ নিজেদের ১ম ইনিংসে ৫৬২ রানের পাহাড়সম স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১৫৭ রানের অসাধারণ ইনিংস খেলেন।

ফলো-অনের লজ্জা এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ৩১০ রানের। কিন্তু সাদমান ছাড়া দলের কোন ব্যাটারই উইকেটে থিতু হতে পারেন নি। দলের ২য় সর্বোচ্চ ২৯ রান আসে শাহাদাত হোসেন দিপুর উইলো থেকে। অধিনায়ক মিঠুন সহ হাসান মুরাদ এবং মুশফিক হাসান ডাক-এর শিকার হন। ভারত ‘এ’ দলের পক্ষে একাই ৬ উইকেট শিকার করেন সৌরভ কুমার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »