ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে যুক্ত হলেন কুলদীপ যাদব। ইনজুরির কারণে শেষ ওয়ানডেতে থাকছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। কেএল রাহুলের নেতৃত্বেই হয়তো আগামীকাল চট্টগ্রামে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে যায় মোহাম্মদ সামি৷ দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক বিজয়ের ক্যাশ নিতে গিয়ে আঙ্গুলে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে৷ তবে ভারতের ব্যাটিংয়ের সময় শেষ মুহূর্তে মাঠে নামেন ভারতীয় অধিনায়ক।অসাধারণ এক ইনিংস খেলেন রোহিত অবশ্য দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি।
এছাড়াও এই সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার দীপক চাহার ও কুলদীপ সেন। তিনজনই বাংলাদেশ ত্যাগ করেছেন ইতোমধ্যে। তবে শেষ ওয়ানডেতে শুধু কুলদীপ যাদবকেই যুক্ত করেছে ভারত।
