অবশ্যই স্বপ্ন দেখি ভারতকে হোয়াইটওয়াশের – সুজন

ক্রীড়া প্রতিবেদক »

ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের। সেই আশার পালে এবার হাওয়া দিলেন খালেদ মাহমুদ সুজন। তিনিও মনে করেন ভারতকে হোয়াইট ওয়াশ করা সম্ভব।

বাংলাদেশের টিম ডিরেক্টর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানালেন তার ভাবনার কথা। তিনি বলেন, ‘ অবশ্যই সপ্ন দেখি ভারতকে হোয়াইটওয়াশ করার। আমি মনে করি এটা সম্ভব। আমরা এখনো আমাদের সেরা ক্রিকেট খেলতে পারছি বলে মনে হয়না। যদিও দুইটা ম্যাচ জিতেছি, আমাদের অর্ডার ব্যাটিং থেকে আরো আশা করি। আমরা আরো ভালো ব্যাটিং করতে পারি, আরো ভালো কিছু করতে পারি। বোলাররা যেভাবে চাপের মাঝে বল করেছে তাতে আমি খুশী ‘।

সুজন আরো বলেন, ‘ আমি মনে করি খুবই সম্ভব। চট্টগ্রামের উইকেটে আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো জায়গায় বোলিং করি অবশ্যই সম্ভব। ভারত যে না হারানোর মতো দল না এখন তা আমরা সবাই জানি। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে সংস্করণে যেকোনো দলকে হারাতে পারি। সুতরাং সেই সাহস আর সামর্থ্য দুটোই আছে ‘।

টানা দ্বিতীয় বারের মতো সুযোগ আসলো ভারতকে হোয়াইটওয়াশের। এর আগেও ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় পেয়েছিল ধোনি – রোহিতরা।চলমান সিরিজেও প্রথম দুই ম্যাচ জিতে যাওয়াতে প্রত্যাশার মাত্রা বেড়েছে টাইগার সমর্থকদের।

এসকেডি / নিউজ ক্রিকেট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »