ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দলে নেই তামিম ইকবাল। তামিমের না থাকাতে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এনসিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাংলাদেশ এ দলের হয়েও দারুণ খেলেছেন জাকির।
চোটের কারণে প্রথম দুই ওয়ানডে না খেলা তাসকিন আছেন টেস্ট দলে এছাড়াও এছাড়াও পেস বোলিং ইউনিটে রয়েছেন এবাদত, রেজাউর,খালেদ, শরিফুলরা। অনেক দিন ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না সাবেক টেষ্ট অধিনায়ক মুমিনুল হক। তবে তাকেও রাখা হয়েছে দলে।
বাংলাদেশ টেস্ট দল :
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হক,মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান,মেহেদী হাসান মিরাজ,তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ,এবাদত হোসেন,শরিফুল ইসলাম,জাকির হাসান, রেজউর রহমান রাজা, এনামুল হক বিজয়।
