মিরাজ বন্দনায় মাতলেন এবার দ্রাবিড়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলমান ভারত সিরিজে মিরাজ একাই যেন অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাড়িয়েছে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচে মোস্তাফিজ কে নিয়ে যে ম্যাজিক দেখালেন টানা দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। দাপটের সাথে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে প্রসংশার জোয়ারে ভাসছেন মিরাজ।

ম্যাচ শেষে অবশ্য ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় ও প্রশংসা করেছেন মিরাজের। তিনি বলেন, ‘ আমাদের সামনে জয়ের সুযোগ ছিল। আমরা কিছু সুযোগ পেয়েছিলাম ম্যাচ জেতার। তবে তাদেরকে ( বাংলাদেশ) কে কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে মেহেদী এই সিরিজে দুর্দান্ত খেলেছে। আজকে যদিও ভিন্ন রকমের একটা ইনিংস খেলেছে। তবে দুটি ইনিংসই বেশ ভালো খেলেছে ‘।

দ্রাবিড় আরো বলেন, ‘ আজকে সে মাহমুদউল্লাহর সাথে দারুণ একটা জুটি গড়েছে। বিশেষ করে ইনিংসের শেষ দিকে। শেষ ১০ ওভারে ১০০ রান করাটাই কাল হয়েছে আমাদের। আমাদের সামনে হয়তো সুযোগ ছিল কিন্তু কৃতিত্ব তাদের দিতেই হবে ‘।

এছাড়াও মিরাজের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট ভক্ত থেকে বিশ্লেষক সবাই। প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন মিরাজ। দ্বিতীয় ম্যাচেও মাহমুদউল্লাহকে নিয়ে গড়েছেন ১৪৮ রানের রেকর্ড জুটি। এছাড়াও বোলিং – ফিল্ডিংও ছিল চোখে পড়ার মতো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »