নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশ কিংবা দেশের বাইরে যেখানেই খেলা হোক বোর্ড সভাপতি উপস্থিত থাকেন অধিকাংশ ম্যাচে। গতকালও বাংলাদেশের জয় দেখেছেন মাঠে বসে। সঙ্গে ছিলেন নাজমুল হাসান পাপনের স্ত্রী ও৷
ম্যাচ জয়ের পর পাপন জানালেন অনুভূতির কথা। তিনি বলেন, ‘ মিরাজকে আমরা ধরিনাই। প্রথম ম্যাচে ওকে আমরা ধরিনাই। আজ আমার স্ত্রী বলছিল – মিরাজ আজও ভালো খেলবে। আমি বলেছি – আরে পরপর দুদিন কিভাবে হবে! একদিন ভালো করলে রোজ তো হয়না। তবুও আজ ভালো করলো’।
সবকিছু মিলিয়ে টাইগারদের পারফরম্যান্সে খুশি বিসিবি। প্রশংসা করেন লিটনের। মিরাজ, সাকিব এবাদতের প্রশংসায়ও পঞ্চমুখ তিনি৷ তিনি আরো বলেন, ‘ এ ধরনের শ্বাসরুদ্ধকর জয়ে নাকি বেশি মজা। কিন্তু এই চাপ সহ্য করা কঠিন। প্রত্যেক ম্যাচেই যদি এমন টেনশনে থাকতে হয়, তাহলে অন্তত কঠিন ‘।
