ক্রীড়া প্রতিবেদক »
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে সেরা দশে স্থান করে নিয়েছেন তিন বাংলাদেশী বোলার। তারা হলেন নাম্বার মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশী হিসেবে তালিকায় সবার উপরে রয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ৬৪৮ র্যাটিং পয়েন্ট নিয়ে ২ ধাপ পিছিয়ে তালিকায় ৮ নম্বরে রয়েছেন মিরাজ।

এদিকে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ১ম ওয়ানডেতে ৫ উইকেট শিকারের মাধ্যমে পূর্বের চেয়ে ৭ ধাপ এগিয়ে ৬৪৭ র্যাটিং পয়েন্ট নিয়ে তালিকার নয়ে রয়েছেন সাকিব।
এছাড়া তালিকার ১০ নম্বরে রয়েছেন আরেক বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজও পুর্বের চেয়ে পিছিয়েছেন ১ ধাপ। তিনি অবস্থান করছেন ১০ নম্বরে ৬৪২ র্যাটিং পয়েন্ট নিয়ে।
