৮ নম্বরে সেঞ্চুরির বিশ্বরেকর্ড মিরাজের

ক্রীড়া প্রতিবেদক »

মেহেদী হাসান মিরাজ, ভারতীয় ওয়ানডে দলের নতুন আতঙ্ক চলমান বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে রোহিত, কোহলিদের রাতের ঘুম কেড়ে নিয়ে করে চলেছেন একের পর এক রেকর্ড। গতকাল (বুধবার) সিরিজের ২য় ওয়ানডেতে ৮ নম্বরে ব্যাট করতে নেমে করেছেন এক অসাধারণ শতক। আর এই শতকে ক্রিকেট ইতিহাসের মাত্র ২য় ব্যাক্তি হিসেবে ৮ নম্বরে নেমে শতরান করার অনন্য রেকর্ড গড়লেন মিরাজ।

বাংলাদেশ দল যখন মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছিল, তখনই ৮ নাম্বার ব্যাটার হিসেবে মিরাজ মাঠে নামলেন দলকে খাদের কিনারা থেকে উদ্ধারের শপথ নিয়ে। ১ম ওয়ানডে যে অবস্থা থেকে ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছিলেন, ২য় ওয়ানডেতেও যেন সেই আগের জায়গা থেকেই ব্যাট চালাতে লাগলেন সপাটে।  ভারতীয় বোলাদের কোনো প্রকার সুযোগ না দিয়ে তুলে নিলেন ৮৩ বলে  ৮টি চার ৪টি ছয়ের সাহায্যে অপরাজিত শতক।

বিশ্বক্রিকেটে এতদিন এই বিরল রেকর্ডের মালিক ছিলেন আয়ারল্যান্ডের ব্যাটার সিমি সিং। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত শতক হাকিয়েছিলেন তিনি। ভারতীয় বোলারদের আশায় গুড়েবালি শতকে মেহেদি হাসান মিরাজ ও এখন এই তালিকায় স্থান করে নিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »