দেশে ফিরছেন রোহিত, সঙ্গী আরো দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক »

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ। তবে ভারতীয় দলে এসেছে বড় দুঃসংবাদ। শেষ ম্যাচে থাকছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

আজ বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় স্লিপে বিজয়ের ক্যাচ নিতে গিয়ে হাতে ব্যাথা পান রোহিত৷ সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন এবং স্ক্যান করানোর জন্য হাসপাতালে যান। ম্যাচ শেষে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানান, দেশে ফিরছেন রোহিত শর্মা । উন্নত চিকিৎসার জন্যই মুম্বাই যাচ্ছেন তিনি৷ তার সঙ্গে দীপক চাহার ও কুলদীপ সেনও ফিরছেন দেশে।

১০ তারিখে শেষ ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এর আগে নিয়মিত পেসার সামিকেও ইনজুরির কারনে ছিটকে যেতে হয়েছিল সিরিজ শুরুর আগেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »