শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন লাবুশানে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দ্বিশতক ও দ্বিতীয় ইনিংস শতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে।সিরিজ শেষে আবারও সুখবর পেলেন এই অজি তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৩০৮ রান তোলার সুবাধে, জো রুটকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজের সিংহাসন আবারও পুনরুদ্ধার করলেন তিনি।আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে উঠে এলেন এই অজি ব্যাটার।

র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী লাবুশানের রেটিং এই মুহূর্তে ৯৩৫। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভাল করতে পারলে আরো দারুণ দুটি মাইলফলক অপেক্ষা করছে লাবুশানের জন্য।রেটিংয়ে আর মাত্র ৪ পয়েন্ট যোগ হলেই, ভিরাট কোহলির ৯৩৭ ও স্যার ভিভ রিচার্ডসের ৯৩৮ রেটিং টপকে যাওয়ার সুযোগ রয়েছে লাবুশানের।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »