নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হোম অফ ক্রিকেট মিরপুরে সফরকারী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের লড়াকু পূঁজি পেয়েছে বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বাজেভাবেই হয়েছে টাইগারদের। স্কোরবোর্ডে মাত্র ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।বিজয় (১১),লিটন (৭),শান্ত (২১), সাকিব (৮), মুশফিক (১২) ও আফিফ (০) করে ফিরে যান।
দলের এমন বিপর্যয়ে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ম উইকেট জুটিতে এই দুজনের ১৪৮ রানের জুটি, খাদের কিনারা থেকে বাংলাদেশকে তুলে আনে সম্মানজনক স্থানে। মিরাজ তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।৮ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে ১০০* রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও, আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের স্কোরবোর্ডে ৭৭ রান জমা করে দিয়ে যান তিনি।
রিয়াদের বিদায়ের পর নাসুম আহম্মেদকে নিয়ে আরো ৫৪ রানের জুটি গড়েন মিরাজ। যার ফলে, নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের পূঁজি দাঁড় করায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক হাঁকানো মিরাজ অপরাজিত থাকেন ১০০* রানে। নাসুমের ব্যাট থেকে আসে হার না মানা ১৮ রান।
ভারতের হয়ে বল হাতে ওয়াসিংটন সুন্দরের শিকার সর্বোচ্চ ৩ উইকেট।এছাড়া, মোহাম্মদ সিরিজ ও উমরান মালিকের শিকার দুটো করে উইকেট।
সিরিজ বাচানোর লক্ষ্যে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ভারত।
