লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না হাসনাইনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে ( এলপিএল) খেলবেন আট পাকিস্তানি ক্রিকেটার। তবে কেবল একজন ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। এলপিএলে দল পেয়েছিল মোহাম্মদ হাসনাইন। এবারের আসরে তাকে দলে ভিড়িয়েছিল গল গ্লাডিয়েটর্স।

পাকিস্তান সুপার লিগের ফ্রাঞ্চাইজি কোয়েট্টা গ্লাডিটেয়র্সের মালিকানায় আছে দলটি। তবে চলমান আসরে হাসনাইনকে পেলনা দলটি৷ তবে তারা দলে ভিড়িয়েছে ওহাব রিয়াজকে। পিসিবি এক বিবৃতিতে জানায়, এই ক্রিকেটারকে তারা ঘরোয়া ক্রিকেটে দেখতে চায়। আগামী ১০ তারিখ হতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান কাপ। চলবে তিন জানুয়ারি পর্যন্ত। পাকিস্তান কাপে পুরোটা জুড়েই চায় হাসনাইনকে।

 

এলপিএলে অংশ নেওয়া পাকিস্তানি ক্রিকেটাররা হচ্ছেন,সোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, আসাদ শফিক, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, ইফতেখার আহমেদ, হায়দার আলী ও আহমেদ দানিয়াল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »