নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে একাদশে থাকা হাসান মাহমুদের পরিবর্তে একাদশে স্থান হয়েছে স্পিনার নাসুম আহমেদের।
সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
দু’দলের একাদশ:
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত:রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
