বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ – ধাওয়ান

ক্রীড়া প্রতিবেদক »

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ – ভারত ম্যাচ এক অন্যরকম উত্তাপ ছড়ায়। এশিয়ার এই দুই পরাশক্তির দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে কোটি কোটি ক্রিকেট ভক্ত। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান মনে করেন, বাংলাদেশ – ভারত দ্বৈরথে ভারতকে সেরা ক্রিকেট খেলতে বাধ্য করে। এর আগে ভারতীয় অধিনায়কের মুখেও শোনা গেছে বাংলাদেশ বন্দনা৷

শিখর ধাওয়ান বলেন, ‘ যেকোনো দলের সাথেই দ্বৈরথই উপভোগ্য। বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ। তারা ক্রিকেটটাকে অনেক উপভোগ করে। বাংলাদেশ অনেক একাগ্রতা নিয়ে খেলে। আমাদের সেরাটা দিয়ে খেলতে বাধ্য করে। বাংলাদেশের মানুষ যেভাবে ক্রিকেট দলকে সমর্থন করে, এটা দেখা ভাগ্যের ব্যাপার’।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে৷ অপরদিকে সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই ভারতের৷ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ভারত একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »