ক্রীড়া প্রতিবেদক »
ঐতিহাসিক পাকিস্তান – ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় হারিস রউফের। চোটের কারণে এবার ছিটকে গেলেন সিরিজের বাকী দুই ম্যাচ থেকে। পেশির চোটের কারনেই খেলা হচ্ছে না এই পেসারের।
টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে তার এমআরআই করানো হয়। প্রথম দিকে জানা যায়, দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি৷ কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নতুন করে জানিয়েছে চলতি সিরিজ আর খেলা হচ্ছে না ২৯ বছর বয়সী এই পেসারের। পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ রউফের পেশিতে এমআরআইএর পর গ্রেড টু মাসল ধরা পড়েছে। যে কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
রউফের পরিবর্তে দেখা যেতে পারে ওয়াসিম জুনিয়রকে। এখন সাদা পোষাকে অভিষেকের অপেক্ষায় ওয়াসিম জুনিয়র। প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই ১- ০ তে এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড।
