ক্রীড়া প্রতিবেদক »
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ঘোষিত হল নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নমিনেশন প্রাপ্ত তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা। তালিকায় স্থান পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার জস বাটলার ও আদিল রশিদ এবং পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি।
আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। যেখানে ফ্যানরা তালিকা অনুযায়ী তাদের পছন্দের খেলোয়াড়কে ভোট দিয়ে বিজয়ী করতে পারবে।
তালিকায় স্থান পাওয়া জস বাটলার গত মাসে সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাত্র ৪৯ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রাখেন। এছাড়াও গত মাসে টি-টোয়েন্টি তার খেলা মাত্র ৪ ম্যাচে ২০৭ রান করেন বাটলার।
অপরদিকে আরেক ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ গত মাসে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার হারকিপ্টে বোলিংয়ে দলের জয়ে অবদান রাখায় এই তালিকায় স্থান করে নিয়েছেন। তিনি পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬.৫ ওভারপ্রতি রান খরচ করলেও সুপার টুয়েলভ রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে বাচা-মরার ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান খরচ করেন। এছাড়াও সেমিফাইনাল ও ফাইনালে ওভারপ্রতি রান খরচ করেন ৬রানের কম।
অপর নমিনি শাহিনশাহ আফ্রিদি ছিলেন এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকারী। তার সেরা পারফরম্যান্স ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যান ম্যাচের পুরস্কার এনে দেওয়া ২২ রানে ৪ উইকেট।
