বিগ ব্যাশের স্বপ্ন পূরন হচ্ছে নিশামের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে স্বপ্ন পূরন হতে যাচ্ছে কিউই অলরাউন্ডার জিমি নিশামের।আসন্ন বিবিএলের ১২তম আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই কিউই অলরাউন্ডারকে।হোবার্ট হ্যারিকেন্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিশাম নিজেই।

বিগ ব্যাশে খেলার স্বপ্নের কথা এর আগেও বেশ কয়েকবার জানিয়েছেন নিশাম। অবশেষে সেই ইচ্ছেটা পূরন হতে যাচ্ছে তার। দারুণ রোমাঞ্চিত নিশাম জানিয়েছেন, নিজের সামর্থ্যের সবটা উজাড় করে দিয়ে, দলের প্রত্যাশা পূরন করতে চান তিনি।

হোবার্ট হ্যারিকেন্সের সাথে চুক্তিবদ্ধ হয়ে নিশাম বলেন:’এই বছর প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলতে পেরে আমি আনন্দিত। হ্যারিকেন্সের সেট আপ নিয়ে আমি অনেক কিছুই শুনেছি। এই বছরে দলের লাইন-আপ খুবই শক্তিশালী।’ফ্র্যাঞ্চাইজির এই সফল যাত্রায় দলের ছোটো একটি অংশ হতে পারাটা আমার জন্যে দারুণ। অনেকেই বলে তাসমানিয়া অনেকটাই নিউজিল্যান্ডের মতো। সেখানে খেলার জন্য মুখিয়ে আছি। আমাকে যে ভূমিকা দেয়া হয় সেই ভূমিকা পালন করতে চাই।’

হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নিজের প্রথম আসরে সতীর্থ হিসেবে নিশাম পাচ্ছেন, নাথান এলিস, কালেব জুয়েল, শাদাব খান, বেন ম্যাকডারমট, রাইলি মেরিডিথ, মিচ ওয়েন,ফাহিম আশরাফ, জ্যাক ক্রলি, টিম ডেভিড, প্যাডি ডুলি, আসিফ আলী ও জোয়েল প্যারিসদের।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »