মিরাজের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার

ক্রীড়া প্রতিবেদক »

ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে অসম্ভব কে সম্ভব করে দেখালেন মেহেদী হাসান মিরাজ। নবম উইকেটে মুস্তাফিজুর রহমান কে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন৷ প্রশংসার জোয়ারে ভাসছেন এখন মিরাজ। মিরাজের প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার৷

ভারতীয় এই কিংবদন্তী বলেন, ‘ আপনি বলতে পারেন না যে ওটাই কারণ ছিল। কারণ, হ্যা ওটাই শেষ উইকেট ছিল ক্যাচটি নিতে পারলেই ম্যাচ শেষ হয়ে যেতো৷ কিন্তু আসল ঘটনা দেখুন, ভারত মাত্র ১৮৬ রান করেছে। আপনাকে এটাও দেখতে হবে। কিন্তু আমাদের বোলাররা দারুণ করেছে। তারা ১৩৬ রানেই ৯ উইকেট তুলে নিয়েছিল’।

মিরাজের প্রশংসায় তিনি বলেন, ‘তারপর মিরাজ আসলো এবং ঐ ক্যাচ হাতছাড়া হওয়াতে তারা ভাগ্যের ছোঁয়া পেলো। কিন্তু সে খুব ভালো খেলেছে। বুদ্ধিমানের মতো ব্যাটিং করেছে। সে প্রতিপক্ষকে আক্রমন করে বসেছে এবং দারুণ কিছু শট খেলেছে ‘।

এসকেডি / নিউজ ক্রিকেট ২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »