অনুশীলনে আঘাত পেয়ে হাসপাতালে মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেখানেই চোট পান মোসাদ্দেক, তাকে সিলেট নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী বলেন, বর্তমানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন চলছে। এসময় একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আর তারপরেই জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

 

বিস্তারিত আসছে…

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »