ওয়ার্নাকে অস্ট্রেলিয়ার নেতৃত্বে চান না ক্লার্ক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীগ্রই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের উপর থেকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞা উঠে যাবে।ওয়ার্নারকে অধিনায়কত্ব ফিরিয়ে দিতে ইতিমধ্যে নিজেদের আইন কাঠামোতে কিছু পরিবর্তনও নিয়ে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।তবে, নিষেধাজ্ঞা উঠে গেলেও ওয়ার্নারকে এখন নেতৃত্বে চান না অস্ট্রেলিয়ার ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বেশ কয়েক মাস ধরেই ওয়ার্নারের অধিনায়কত্বের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে সিএ এর বোর্ড সভায়।কয়েক দফায় আলোচনার পর, নিজেদের আইনে কিছু পরিবর্তনও এনেছে অস্ট্রেলিয়ান বোর্ড।নিষেধাজ্ঞা তোলার জন্য ওই নিষিদ্ধ ক্রিকেটার আবেদন করতে পারবেন! এমন একটি নতুন আইন প্রনয়ণ করে বোর্ড। ওয়ার্নার ইতিমধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদনও করেছেন।অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, খুব শীগ্রই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে যাচ্ছেন ওয়ার্নার, এবং কি পেতে পারেন অজিদের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব।

ওয়ার্নারকে নেতৃত্বে ফিরিয়ে আনার বিষয়টি পছন্দ হয়নি দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের। এই বিষয়ে সরাসরি ক্লার্ক বলেন: ‘আপনি যদি ওয়ার্নারকে অধিনায়ক বানানোর জন্য লড়াই করতে থাকেন তাহলে সেটা বাণিজ্যিক কোনও উদ্দেশে। আমি মনে করি না, বিগব্যাশে ওয়ার্নারের অধিনায়কত্ব পাওয়াটা সঠিক। আমি জানি, সে এমন কোনো ক্যাম্পেইনে নেই এবং নেতৃত্বের দৌড় থেকে সরে গেছে। এটা নিয়ে আলোচনা বাদ দেয়া উচিত।

তরুণদের কাউকে নেতৃত্বে চান ক্লার্ক।তিনি আরো বলেন:’তরুণদের আমরা যত সামনে আনতে পারি ততই ভালো। ঘরোয়া ক্রিকেটে আমাদের নেতা খুঁজতে হবে। ঘরোয়াতে ৫-৬ জন ক্রিকেটার নেতৃত্ব নেয়ার মতো পজিশনে আছে। আমি জানি না সেখানে কেউ নজর রাখছে কিনা অথবা এর গুরুত্ব বুঝতে পারছে কিনা।

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে ফিল্ডিংয়ের সময় বল বিকৃতির অভিযোগে অস্ট্রেলিয়ার ক্রিকেট থেকে ২ বছর নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আজীবনের জন্য অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »