নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তীরে এসে তরী ডুবানোর অভ্যাসটা বাংলাদেশের নতুন নয়। বিশেষ করে প্রতিপক্ষ যখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত হয়, তখন এইটা যেন আরো বেড়ে যায়।অতিতে এমনটাই হয়ে এসেছে বারবার।
তবে এবার অতিতের সব ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন ইতিহাস রচনা করেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের অতিমানবী ইনিংসের কল্যাণে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে টাইগাররা।
মিরাজের এই বিস্ময়কর ইনিংসের জন্য মিরাজের প্রশংসা করতে কার্পণ্য করেননি ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান লুকেশ রাহুলও।মিরাজকে প্রশংসায় ভাসিয়ে রাহুল বলেন:”শেষের দিকে তাদের জয়ের জন্য কেবল একটা পথই ছিল এবং আমি মনে করি মেহেদী হাসান (মিরাজ) বিস্ময়কর ইনিংস খেলেছে। সে বেশ কয়েকটি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, কিছু ঝুঁকি নিয়েছে যা তাকে নিতেই হতো। শেষের দিকে গিয়ে তাকে এই বড় ঝুঁকি নিয়ে বড় শট খেলতেই হতো। এবং সেগুলোতে সে বাউন্ডারি পেয়ে গেছে। যখন আপনার আর ৩০-৩৫ রান দরকার হয়, তখন দুই-একটা বড় শটই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় এবং সে খুব ভালো ভাবেই তা করেছে।
প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়ে রাহুল আরো বলেন:
“এবং হ্যাঁ, আমরা দুইটি ক্যাচ ছেড়েছি, যা আমাদের আর সাহায্য করেনি। ক্রিকেটে এরকম হয়েই থাকে এবং হ্যাঁ, বাংলাদেশ শেষ পর্যন্ত দারুণ লড়াই করেছে এবং ম্যাচ জিতেছে। আমরা বেশ কিছু ভুল করেছি এবং ভুল থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হয়ে ফিরে আসব।”
