নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক’দিন আগেই ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছিলেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল সাদা পোশাকেও।অভিশপ্ত ইনজুরি আবারও মাঠের বাইরে ছুড়ে ফেলেছে লিভিংস্টোনকে।
ডান পায়ের হাটুতে চোট পেয়েছেন লিভিংস্টোন। আর তাই, পাকিস্তান সফরে আর মাঠে নামা হচ্ছে না তার। ইতিমধ্যে লিভিংস্টোনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইসিবি ও লাঙ্কারশায়ারের অধিনে দেশেই চিকিৎসা চলবে লিভিংস্টোনের।এক বিবৃতিতে লিভিংস্টোনের পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
লিভিংস্টোনকে দেশে ফিরিয়ে আনা হলেও তার বদলি এখনো দেশ থেকে কাউকে উড়িয়ে আনেনি ইসিবি। লিভিংস্টোনের স্থলাভিষিক্ত কে হবেন এই ব্যাপারেও কিছু জানানো হয়নি।এক বিবৃতিতে ইংলিশ ক্রিকেট ম্যানেজমেন্ট জানিয়েছে, লিভিংস্টোনের বদলি কে খেলবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চুড়ান্ত কিছু হলে সেটা জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল লিয়াম লিভিংস্টোনের। যদিও নিজের অভিষেক ম্যাচটি ব্যাট হাতে রাঙাতে পারেননি লিভি।ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৭* রানে।
