নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মিরাজ-মোস্তাফিজের কল্যাণে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই দারুণ জয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে ঢাকা থেকে আর্জেন্টিনা পর্যন্ত! ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের পাশাপাশি হাজার হাজার মাইল দূরের আর্জেন্টিনায়ও উল্লাস করতে দেখা গেছে আর্জেন্টিনার নাগরিক বাংলাদেশ ক্রিকেটের ফ্যানদের।
আর্জেন্টিনা ফুটবল ও লিওনেল মেসিদের প্রতি বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের মাতামাতির কথা কারো অজানা নয়।ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছে বুয়েন্স আয়ার্সেও।আর তাই, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টাইনদের একঝাঁক তরুণ বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হয়ে উঠেছে। শুধু তাই নয়, তারা ইতিমধ্যে বাংলাদেশকে সমর্থন জানাতে, একটি ফেসবুক গ্রুপও খুলেছে। সেখানে বাংলাদেশের এই দারুণ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে একঝাঁক আর্জেন্টাইন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের।
বাংলাদেশ ক্রিকেটের লোগোসহ প্রিন্টেড একটি ক্যাপ পরে এক ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে লিয়ান্দ্রো গালিচ্চিও নামের এক আর্জেন্টাইন সমর্থককে।
ভিডিওতে লিয়ান্দ্রো গালিচ্চিও নামের ঐ সমর্থক জানান, ‘অভিনন্দন বাংলাদেশ। আমরা ভারতকে হারিয়ে দিয়েছি। দুর্দান্ত ম্যাচ। আমার চেহারা দেখেই বুঝতে পারছেন, ঘুমাইনি। তবে আমি এখন খুব খুশি। হোয়াট অ্যা ম্যাচ, হোয়াট অ্যা ফিনিশিং! ভামোস আর্জেন্টিনা, ভামোস বাংলাদেশ।
মুলত বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনার ফুটবলের প্রতি এমন ভালবাসা দেখে মুগ্ধ আর্জেন্টিনার নাগরিকরা।তারা খোঁজখবর নিয়ে জানতে পারে আর্জেন্টিনা যেমন ফুটবলে শক্তিশালী দল, বাংলাদেশও ক্রিকেটে জনপ্রিয় একটি দল, এছাড়া বাংলাদেশও বিশ্বকাপ খেলে ক্রিকেটে।আর তাই তাদের ফুটবলের প্রতি বাংলাদেশী সমর্থকদের এই ভালবাসার বিপরীতে তারাও ক্রিকেটে বাংলাদেশকে সমর্থন জানিয়ে যাচ্ছে সমান তালে।

মন্তব্যসমূহ »
আমি অনেক ধন্য