নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবারো সপ্ন ভঙ্গের নীল বেদনায় ভাসতে হয়নি বাংলার ক্রিকেট ভক্তদের৷ এযাত্রা মিরাজ বীরত্বে রক্ষা। ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শান্তকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ।
তবে লিটনের ব্যাটে ভর করে এগোতে থাকে টাইগারা।মাহমুদউল্লাহ – মুশফিককে পরপর হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে তখন হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে অপ্রতিরোধ্য দেয়াল হয়ে দাড়ান মিরাজ। নবম উইকেটে মুস্তাফিজুর রহমান কে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে মিরাজ জানান, ‘আমার বিশ্বাস ছিল সত্যি কথা বলতে৷ অনেকে শুনলে হয়তো পাগল বলবে৷ হয়তো মনে করবে যে কিছু। আমার বিশ্বাস খুব ভালো ছিলো। একবারের জন্যও মনে হয়নি হারব। শুধু একটা কথা বারবার বলেছি মনকে আমি পারব। মোস্তাফিজ সাহস দিয়েছে, সঙ্গে আমার বিশ্বাস ছিল পারব’।
