সাকিব-এবাদতের বিধ্বংসী বোলিংয়ে ১৮৬ রানে গুটিয়ে গেল ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব-এবাদাতের বিধ্বংসী বোলিংয়ের কল্যাণে সফরকারী ভারতকে ১৮৬ রানে অলআউট করেছে বাংলাদেশ।

হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। লিটনের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে দেননি সাকিব-এবাদতরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাকিব-এবাদতের বিধ্বংসী বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ব্যাটাররা।ভারতের হয়ে লুকেশ রাহুল ব্যাতিত ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বাকীদের কেউ।লুকেশ রাহুলের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। এছাড়াও, রোহিত (২৭), আইয়ার (২৪) ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ১৯ রান।যার ফলে, ৪১.২ ওভারে ১৮৬ রান তুলতেই গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে ১০ ওভারে ২ মেইডেনে মাত্র ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলে নেন সাকিব।
৮ ওভারে ৪৭ রান খরচায় ৪ উইকেট নেন পেসার এবাদত হোসেন।

জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »