লায়নের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বড় জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অজি অফ-স্পিনার নাথান লায়নের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত হয়ে সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দিয়ে ৬ উইকেট শিকার করেছেন লায়ন।

পার্থে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে লাবুশানে ও স্মিথের জোড়া দ্বিশতক এবং ট্রাভিস হেডের ৯৯ রানের উপর ভর করে ৫৯৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় অজিরা।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৮৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে, ৩১৫ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা। দ্বিতীয় ইনিংসেও লাবুশানের ব্যাট থেকে আসে হার না মানা ১০২* রানের ইনিংস। ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতেই নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।যার ফলে জয়ের জন্য ক্যারিবীয়দের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৪৯৭ রান।

৪৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৩৩ রানে। ব্যাট হাতে অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট সেঞ্চুরি পেলেও জয়ের হার এড়াতে পারেননি।ফলে, ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপে নিজেদের অবস্থান আরো মজবুত করে নিলো অস্ট্রেলিয়া।প্রথম ই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »