নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের কোন ম্যাচ খেলবেন না ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান রিসাভ পান্ট।এই সিরিজের স্কোয়াডে থাকলেও, মেডিকেল ইস্যু দেখিয়ে পান্টকে ছেটে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
হোম অফ ক্রিকেট মিরপুরে আজ (সোমবার) থেকে শুরু হয়েছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ সহ সিরিজের বাকী দুই ওয়ানডেতেও মাঠে দেখা যাবে পান্টকে। মেডিকেলে ইস্যু দেখিয়ে পান্টকে বাদ দেওয়া হলেও মূল কারটা জানায়নি ভারতীয় ম্যানেজমেন্ট। তবে এখনো অব্দি পান্টের পরিবর্তে অন্য কাউকে দলের সাথে যুক্ত করেনি ভারত।
ওয়ানডে দলের পাশাপাশি এই সফরে ভারতের টেস্ট দলেও আছেন পান্ট। ওয়ানডে সিরিজ না খেললেও টেস্ট সিরিজে পান্টকে পাওয়া যাবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
পান্ট ছাড়াও ভারতীয় দলে আরো এক চোটাক্রান্ত ক্রিকেটার হলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
অক্ষরের ইনজুরির গভীরতা সমন্ধে বিস্তারিত কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।
