নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টে অনন্য এক রেকর্ড গড়লেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে।
টেস্টে এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য এক রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি।
ক্রিকেট ইতিহাসের ৮ম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। এর আগে একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নজির ছিল আরো ৭ ক্রিকেটারের।
তাঁর আগে এই মাইলস্টোন ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্স ও গ্রেগ চ্যাপেল।এছাড়াও এই গোল্ডেন লিস্টে স্বর্ণাক্ষরে লেখা আছে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও লরেন্স রোয়ির নাম। আছেন প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভস্কার, ইংল্যান্ডের গ্রাহাম গুচ ও শ্রীলঙ্কার উইকেট কিপার-ব্যাটসম্যান কুমারা সঙ্গকারা।
অনন্য এই রেকর্ডের মালিক হতে পেরে উচ্ছ্বসিত লাবুশানে বলেন: এই মুহূর্ত গুলো আমার কাছে অনেক দামী। এর আগে এমন কিছু কখনো করতে পারিনি আমি। সত্যিই নিজেকে নিয়ে অনেক গর্ব হচ্ছে আমার।
