চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ জুলিয়ান উড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ডাগ আউটে দেখা যাবে পাওয়ার হিটিং কোচ খ্যাত জুলিয়ান উডকে।বিপিএলের ৯ম আসরে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

বিপিএলের গত আসরেও কাজ করে গেছেন তিনি। ৮ম আসরে সিলেট সিক্সার্সের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উড। এছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলের সঙ্গে আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার।পিএসএলে মুলতান সুলতানস ও আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে কোচিং করাতে দেখা গেছে তাকে।

সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অন্তর্ভুক্তিতে দারুণ খুশি চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের চাওয়া, আফিফদের জন্য খুবই কার্যকরী হবেন এই কোচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »