প্রত্যাশা যেখানে একটা টিকিটের

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ – ভারত ম্যাচের টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট আজ সকাল নয়টা থেকে দেওয়া শুরু হয়। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে। ভোররাত থেকেই টিকিটের জন্য হাজারো মানুষ লাইনে দাড়ায়।

আবু বকর সিদ্দিক নামে এক ক্রিকেট ভক্ত নিউজ ক্রিকেট ২৪ কে বলেন, ‘ ভোর চারটা থেকে লাইনে দাড়িয়ে আছি একটা টিকিটের আশায়। শেষ পর্যন্ত মিলবে কিনা সেটাই এখন শঙ্কা’।

খুলনা থেকে আগত এক ক্রিকেট ভক্ত জানায় গতরাতে খুলনা থেকে এসেছে শুধুমাত্র ভারত – বাংলাদেশ ম্যাচ দেখার জন্য। ৩ টা থেকে লাইনে দাড়িয়ে আছি। এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারিনি। তবে টিকিট পেলে কোনো কষ্টই কষ্ট মনে হবেনা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে রোহিত – কোহলিরা। ভারতের পূর্ণ শক্তির দল আসাতে খুশী ক্রিকেট প্রেমীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »