নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে আগেই ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা।চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি।যার ফলে ওয়ানডে সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ থেকেও এবার ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা।
সবকিছু ঠিকঠাক থাকলে রবীন্দ্র জাদেজার পরিবর্তে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে আসতে চলেছেন তরুণ ক্রিকেটার উত্তর প্রদেশের সৌরভ কুমার।
এবার এশিয়া কাপ চলাকাকালীন সময়ে হাঁটুর চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জাদেজা। যার কারণে এশিয়া কাপে আর মাঠা নামা হয়নি তার। এশিয়া কাপ চলাকালীন সময়ে হাটুর অস্ত্রোপচার করা হয়েছিল জাদেজার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করেছেন ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায়।এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার।
শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে জাদেজার স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে উত্তর প্রদেশের সৌরভ কুমারকে।যদিও এখন অব্দি অফিশিয়াল ভাবে বিসিসিআই থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি।
