নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাবেক অজি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন সাবেক অজি পেসার গ্লেন ম্যাকগ্রা।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার।নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরলেও অধিনায়কত্বের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে তার। যার ফলে, অ্যারন ফিঞ্চের ওয়ানডে ফরম্যাটে বিদায়ের পরও ওয়ার্নারকে বিবেচনা করা হয়নি নেতৃত্বের জন্য।
ওয়ার্নারের সাথে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের জন্য শাস্তি পেয়েছলেন স্টিভেন স্মিথও। তবে স্মিথের বেলায় খুব একটা কড়াকড়ি অবস্থানে নেই অজি ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে টেস্ট ফরম্যাটে প্যাট কামিন্সের ডেপুটি অধিনায়ক করা হয়েছে তাকে। কামিন্সের ইনজুরিতে এক ম্যাচ ভারপ্রাপ্ত অধিনায়কও ছিলেন স্মিথ।
ওয়ানডে ফরম্যাটে অনেক সাবেক অস্ট্রেলিয়ান গ্রেটদের প্রথম পছন্দ ওয়ার্নার। অ্যারন ফিঞ্চের জায়গায় ওয়ার্নারকে চাইছেন অনেকেই। এবার সেই মিছিলে যোগ দিলেন সাবেক অজি কিংবদন্তি পেসার গ্ল্যান মেকগ্রা।মেকগ্রা চান ওয়ার্নারকে আবারো দায়িত্বে ফিরিয়ে আনতে। যতটুকু শাস্তি পাওয়ার কথা ছিল সবটাই পেয়েছে ওয়ার্নার। আর তাই এখন তাকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ওয়ার্নারকে নেতৃত্বে চেয়ে মাকগ্রা বলেন:
‘যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, এরপর তো ওয়ার্নারের অধিনায়ক হওয়ার দরজা উন্মুক্ত থাকার কথা। তারা তাদের ভুলের মাশুল গুনেছে। বরং অন্যান্য ক্রিকেটারদের তুলনায় একটু বেশিই শাস্তি পেয়েছে। ওয়ার্নার এমন এক ক্রিকেটার যে প্যাশন ও আবেগের সাথে আগ্রাসী মানসিকতা রাখে, তার এখন নেতৃত্ব পাওয়া উচিৎ। তাই যা হয়েছে তা ভুলে যাওয়াই উত্তম। তাদের শিক্ষা হয়ে গেছে।’
