ক্রীড়া প্রতিবেদক »
নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ওডিআইতে বাজেভাবে হারের পর ভারতীয় ওয়ানডে দল নিয়ে বেশ বিরুপ মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের কৌশলগত দিককে সেকেলে উল্লেখ করে ভারতকে বর্তমানে ওয়ানডেতে অচল দল হিসেবে অবিহিত করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ৫ বোলার নিয়ে খেলেছিল ভারত। ব্যাটাররা তাদের কাজ ঠিকঠাক করলেও বোলাররা ছিল চরম ব্যার্থ। ঐদিন একজন অতিরিক্ত বোলারের অভাব হাড়ে হাড়ে ঠের পেয়েছিল ভারত।
ভারতের এমন কৌশলগত মোটেও পছন্দ করেনি আরেক সাবেক ভারতীয় ওয়াসিম জাফর। এ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হতাশাজনক পোস্ট করলে ভন তার সাথে সুর মিলিয়ে বলেন, ‘তারা এখন অচল ওয়ানডে দল, আপনার দলে অন্তত ৬ বোলার দরকার, যদি না ৭ বোলার থেকে থাকে।’
ভারতীয় স্কোয়াডে যদিও বেশ কিছু বোলার ছিল, তবে ১ম ওডিআইতে তারা সাইড বেঞ্চে বসেই কাটিয়েছে, তাদের মধ্যে কুলদিপ যাদবের মত বিশ্বমানের বোলারও ছিল।
