বিসিএলের ফাইনাল আগামীকাল, দেখা যাবে সরাসরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ ক্রিকেট লিগ ( বিসিএলের) ওয়ানডে সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায়।

লিগ পর্বের ম্যাচগুলো বিকেএসপিতে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মিরপুর শের – ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিসিবির ইয়ুটিউব চ্যানেলে।

দক্ষিণাঞ্চল এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে। তিন ম্যাচে তিনটিতেই দাপুটে জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দল। অপরদিকে উত্তরাঞ্চল হেরেছে একটি ম্যাচ। লিটন দাসের নেতৃত্বাধীন দলটিতে দারুণ ছন্দে রয়েছে মাহমুদউল্লাহ – শাহাদাত হোসেন দীপুরা৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »