ক্রীড়া প্রতিবেদক »
আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার হারে কপাল খুললো বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আরো দুটি সিরিজ থাকলেও ভারতের টিকিট নিশ্চিত সাকিব – তামিমদের।
আইসিসি ওয়ানডে সুপার লিগের ১৮ ম্যাচ খেলে ১২ টিতেই জয়লাভ করেছে তামিম ইকবালের দল৷ মোট পয়েন্ট ১২০। বাংলাদেশ ছাড়াও ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড৷ পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুয়ায়ী সরাসরি বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত ছিল। শ্রীলঙ্কার পরাজয়ে সেটি আনুষ্ঠানিকতায় রুপ নিয়েছে৷
আপাতত কেবল দুটি দলই সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে। সে দৌড়ে আছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে আফগানরাই অনেকটা এগিয়ে আছে৷ আর মাত্র একটি ম্যাচ জিতলেই তারা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে৷
