ক্রীড়া প্রতিবেদক »
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভেন্যু পাকিস্তান। পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত যাবে কি যাবেনা তা নিয়ে অবশ্য এখনো কিছু খোলসা করে বলেনি ভারত ক্রিকেট বোর্ড। কিছুদিন আগে অবশ্য মুখ খোলেন বিসিসিআই সদস্য সচিব জয় শাহ। এরপর রমিজ রাজাও রীতিমতো বেঁকে বসেন৷ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে পাকিস্তান দলকে পাঠাতে অস্বীকৃতি জানান।
রমিজ রাজা বলেন, ‘ ভারত যতদিন পর্যন্ত এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবেনা পাকিস্তান। পুরোনো হুঙ্কারই যেন নতুন করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি । তার মতে, পাকিস্তান অংশ না নিলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ রং হারাবে।
জয় শাহ বা বিসিসিআই অবশ্য এব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি পিসিবিকে। পুরো ব্যাপারটি উঠে এসেছে মিডিয়ার মাধ্যমে।
