ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুঙ্কার পাকিস্তানের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত-পাকিস্তানের কুটনৈতিক সম্পর্কটা অনেকটা দা-কুমড়ার।যার তিক্ততা ছড়িয়ে আছে দু’দেশের ক্রিকেট বোর্ডেও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা আবারও হুঙ্কার দিয়ে রাখলেন, আগামী এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে ভারতে অনুষ্ঠিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল যাবে না।

আগামী বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর। যদিও ভারত এখনো যাওয়া কিংবা না যাওয়ার ব্যাপারে কিছুই জনায়নি।তবুও অগ্রিম হুংকার দিয়ে রাখলেন রমিজ। ভারত যদি খেলতে না আসে,তাহলে পাকিস্তানও যাবে না ভারতে বিশ্বকাপ খেলতে।

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পিসিবি সভাপতি রমিজ বলেন: আগামী বছরের বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে তাহলে বিশ্বকাপ কে দেখবে? আমরা আগেও জানিয়েছি, এখনো আমরা আমাদের অবস্থানে অনড়। তারা যদি এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে আমরাও বিশ্বকাপ খেলতে যাবো না। এটাই আমাদের চুড়ান্ত সিদ্ধান্ত।এমনটা হলে পাকিস্তানকে ছাড়াও হোক বিশ্বকাপ।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »