পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, দলে দুই নতুন মুখ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।বাবর আজমকে অধিনায়ক করে ১৮ সদস্যের ঘোষিত দলে রয়েছে দুই নতুন মুখ।এছাড়া আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার।

চোটের কারণে দলের পেস আক্রমণের নেতা শাহিন শাহ আফ্রিদিকে এই সিরিজে পাচ্ছে না পাকিস্তান।এছাড়াও আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফুয়াদ আলম, হাসান আলী ও সাজিদ খান। দলের দুই নতুন মুখ হলেন লেগ স্পিনার আবরাব আহমেদ ও মিডিয়াম পেসার মোহাম্মদ আলী।

নতুন দুজনের প্রথম শ্রেনীর ক্রিকেটের অভিজ্ঞতা ও পারফর্মেন্স যথেষ্ট ভাল, আর তাই নতুনদের প্রতি আস্থা রাখছে নির্বাচকরা।

২৪ বছর বয়সী লেগ স্পিনার আবরাব ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ৭৬টি উইকেট। ৩০ বছর বয়সী মিডিয়াম ফাস্ট বোলার মোহাম্মদ আলি ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে আলি নিয়েছেন ৮৫টি উইকেট।

আগামী ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হবে দু’দলের ৩ ম্যাচ টেস্ট সিরিজের লড়াই।
দ্বিতীয় ও শেষ টেস্ট হবে যথাক্রমে মুলতান ও করাচিতে।

পাকিস্তানের ঘোষিত ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান,

আবরার আহমেদ, মোহাম্মদ আলি, শান মাসুদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, সাউদ শাকিল, জাহিদ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলি, নাসিম শাহ, সরফরাজ আহমেদ,ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »