অধিনায়ক টিম সাউদি, শেষ ম্যাচে খেলবেন না উইলিয়ামসন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচ সিরিজের প্রথম টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পায় ভারত। স্বাগতিকদের ৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে থাকে।কিউইদের হয়ে সর্বোচ্চ রান করেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৫১ বলে ৬২ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। তবে আগামীকাল তাকে পাওয়া যাবেনা একাদশে।

এমনটিই নিশ্চিত করেছে কিউইদের কোচ গেরি স্টেড। তবে ওডিয়াই সিরিজে পাওয়া যাবে উইলিয়ামসনকে। ভারতের বিপক্ষে শেষ টি – টোয়েন্টিতে নেতৃত্ব দেবে সাউদি। স্টেড বলেন,’ উইলিয়ামসন অনেক আগে থেকেই এই শিডিউল বুকিং করেছে। দুর্ভাগ্যবশত সে আমাদের শিডিউলের সাথে ফিট হতে পারেননি। আমাদের ক্রিকেটারদের স্বার্থের ব্যাপারটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। তার সঙ্গে অকল্যান্ডে দেখা হবে আমাদের ‘।

কনুয়ের ইনজুরিতে ভুগছেন অনেক আগ থেকেই। কনুইয়ের ইনজুরির কারনে গত বছর বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। কনুইয়ের ডাক্তারের সঙ্গেই দেখা করবেন কেইন উইলিয়ামসন৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »