ওয়ার্নারের নেতৃত্বের দরজা খুলে দিল সিএ

ক্রীড়া প্রতিবেদক »

২০১৮ সালে বল টেম্পারিং ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নেতৃত্বে আজীবন নিষেধাজ্ঞায় পড়েছিলেন তৎকালীন টেস্ট দলের সহ-অধিনায়কের পদে থাকা উদ্ভোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার। তবে সেই নিষেধাজ্ঞার ফটকের তালা খুলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি নীতি সংশোধনের মাধ্যমে। ডেভিভ ওয়ার্নার এখন তার আজীবন নিষেধাজ্ঞা সংশোধনের আনুষ্ঠানিক আবেদন করতে পারবেন।

গত অক্টোবরে সিএ-র বোর্ড সভায় আচরণবিধি নীতি পর্যালোচনার সুপারিশ করা হয়েছিল। এরই পরিপেক্ষিতে গতকাল এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় যে আচরণবিধি নীতিমালা পর্যালোচনার সুপারিশ গুলো গৃহীত হয়েছে এবং আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। তারা আরোও জানায়, ওয়ার্নার এখন তার নিষেধাজ্ঞা সংশোধনের আনুষ্ঠানিক আবেদন করতে পারবেন। তিন সদস্যের একটি পর্যালোচনা কমিটি আবেদন যাচাই করবেন।

৩৫ বছর বয়সী ওয়ার্নার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন নেতৃত্বের দিকে ঝুঁকবে। এতে অভিজ্ঞ ওয়ার্নারের পাল্লা অবশ্যই ভারী থাকবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »