নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাঝপথে চোটের কারণে মাঠ থেকে ছিটকে না গেলে ফাইনালের ফলাফলটা অন্যরকমও হতে পারতো।
ফাইনালে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আফ্রিদি। সেই চোট এখন আরও বড় আকার ধারণ করেছে। জানা গেছে, আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত খেলতে পারবেন না পাকিস্তানের পেসার।
ক’দিন পরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এই সিরিজ গুলোতে আফ্রিদিকে পাবে না পাকিস্তান। প্রায় ৬ মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন এই পেসার।চোট কাটিয়ে আফ্রিদির ফিরতে সময় লাগতে পারে আগামী বছরের এপ্রিল অব্দি।
শনিবার আফ্রিদিকে হাসপাতালে ভর্তি করা হয় আপেন্ডিক্সের অস্ত্রোপচারের জন্য।এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছেঃ আফ্রিদির অস্ত্রোপচার হয়েছে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়া হয়েছে। ছ’সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। কিন্তু এই ছ’সপ্তাহ বিশ্রামের পরেই খেলতে নামতে পারবেন না আফ্রিদি। তাঁকে আরও সময় দিতে হবে হাঁটুর চোট সারানোর জন্য।
