২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় নেই হেলসের

ক্রীড়া ডেস্ক »

কদিন আগেও জাতীয় দল থেকে ছিলেন অনেক দূরে। ভাগ্যদেবীর কৃপাবলে জায়গা করে নেন সদ্য সমাপ্ত হওয়া টি – টোয়েন্টি বিশ্বকাপে। অবশ্য সুযোগটা আসে জনি বেয়ারস্টোর ইনজুরির কারনে। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগান এই ইংলিশ ব্যাটার।

গভীর রাতে পানশালায় মারামারিতে জড়িয়ে পড়েন অ্যালেক্স হেলস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ড্রাগ পরীক্ষায় ধরা পড়ে বিপাকে পড়েন নিজেই৷ ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও দলে ছিলেন না তিনি৷ সাড়ে তিন বছর পরে জাতীয় দলে অন্তর্ভুক্ত হলেন বিশ্বকাপ দিয়ে।বিগব্যাশ, পিএসএল, বিপিএলের মতো টুর্নামেন্ট মাতিয়েছেন। নিজেকে করেছেন পরিপক্ব ওপেনার। এমন ভালো পারফরম্যান্সের পরেও ভাবছেন না ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে।

এ প্রসঙ্গে হেলস বলেন, ‘ আমি জানিনা। কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। ইংল্যান্ড ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনোযোগ দেব।আমি ওয়ানডে নিয়ে খুব একটা চিন্তা করিনি’।

তিনি আরো বলেন, ‘ উপমহাদেশের উইকেটগুলো প্রায়শই স্পিনের অাধিপত্য বিস্তার করে না এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপার পদ্ধতিগুলোর সাথে মানিয়ে নিয়েছেন। আমি মনে করি ফ্রাঞ্চাইজি ক্রিকেটার হিসেবে এটা গুরুত্বপূর্ণ বিষয়’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »