আইপিএলের নিলামে আবারও নাম লেখাচ্ছেন রুট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলামে আবারও নাম লেখাতে যাচ্ছেন ইংলিশ ব্যাটার জো রুট।আসন্ন আইপিএলের নিলামে জন্য নিজের নাম জমা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন রুট।

২০১৮ ও ২০২১সালের আইপিএল এর নিলামেও নাম লিখিয়েছিলেন রুট।কিন্তু দুই অসরেই অবিক্রীত থেকে যান তিনি, যার ফলে আইপিএল খেলার ইচ্ছেটা এখনো অপূর্ণ রয়ে গেল এই ইংলিশ তারকার। যদিও এখনো হাল ছাড়ছেন না রুট, আসন্ন আইপিএলে খেলার ইচ্ছে থেকে, এবারের নিলামেও থাকবে রুটের নাম।

২০২২ আইপিএল খেলার আগ্রহ জানিয়ে রুট বলেন:’আমি আসন্ন আইপিএলের নিলামে নাম দেয়ার পরিকল্পনা করছি। এটা বেশ গুরুত্বের সঙ্গেই দেখছি। আশা করি এই টুর্নামেন্টে নজর কেড়ে নিতে পারব। একটানা ভালো কিছু ম্যাচের মধ্যে দিয়ে যাওয়া অবশ্যই দারুণ কিছু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »